ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরিচালনায় অভিষেক হচ্ছে শ্রীলেখার

আকাশ বিনোদন ডেস্ক :

ওপার বাংলার হট সেনসেশন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বর্তমান সময়ে একদিকে তার নন ফিকশন থেকে বাদ পড়া নিয়ে নানা গুঞ্জন, অন্যদিকে নতুন কাজ শুরুর তোড়জোড় করছেন। শোনা যাচ্ছে, আগামী মাসেই একটি ওয়েব ফিল্ম পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে তার।

এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘আমারই লেখা গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ।’ পরিচালনার পাশাপাশি ওয়েব ফিল্মটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শ্রীলেখা অভিনয় করবেন। আরো থাকবেন ভরত কল ও চান্দ্রি মুখোপাধ্যায় প্রমুখ।

এদিকে, দীর্ঘ বিরতির পর ছোট পর্দাতেও ফিরছেন শ্রীলেখা। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় দেখা যাবে তাকে।

শ্রীলেখা বলেন, ‘‘সিরিয়াল করার মতো ধৈর্য্য নেই। ফ্যান্টাসি চরিত্র আগে করিনি বলেই এটা চ্যালেঞ্জিং। ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি। খামখেয়ালি স্বভাবের জন্য মাঝেমাঝে দূরে থাকি। এখনো অনেক কিছু দেয়া বাকি আছে আমার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিচালনায় অভিষেক হচ্ছে শ্রীলেখার

আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০