ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে খেলবেন জামাল : খুশি জেমি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের আই-লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

শিষ্যর ভারতে খেলাটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে। তার কথায়, ‘ওর (জামাল) জন্য এটা একটা ভালো সুযোগ। জামালের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হবে।

জামাল মোহামেডানে ভালো করতে পারবে ওর অভিজ্ঞতা দিয়ে।’ আগামীকাল কলকাতায় যাওয়ার কথা ছিল জামালের। তবে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে যাবেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে এই মিডফিল্ডার বলেন, ‘আগে আমার সঙ্গে যোগাযোগ হয়নি। তাই গুজব বলেছিলাম। পরে ওয়াসিম ভাইয়ের (কলকাতা মোহামেডানের সচিব) সঙ্গে কথা হয়। ওয়াসিম ভাই জিজ্ঞেস করেছেন, ‘মোহামেডানে খেলবে? তোমাকে দেখছি অনেকদিন ধরে।’

আমি বলেছি দল কেমন হবে? তিনি জানান, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়বেন। তখন আমি বলি, নিচের দিকে (পয়েন্ট টেবিলের) থাকার জন্য দল গড়লে খেলব না। নেপাল ম্যাচ শেষ করে কলকাতায় যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

ভারতে খেলবেন জামাল : খুশি জেমি

আপডেট সময় ০৮:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০