ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনের মাঝেই যুক্তরাষ্ট্রে অদ্ভুতদর্শন প্রাণীর সন্ধান

আকাশ নিউজ ডেস্ক: 

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তপ্ত যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেই অন্য একটি ঘটনা কার্যত হইচই ‌ফেলে দিল ভার্জিনিয়ায়। সম্প্রতি সেখানকার বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা উদ্ধার করেছিলেন অদ্ভুতদর্শন এক প্রাণী। যা দেখতে অনেকটা সাপের মতো হলেও আদতে সাপ নয়।

প্রাথমিকভাবে কেউই অবশ্য প্রাণীটির পরিচয় বুঝতে পারেননি। এমনকি, প্রাণীটিকে চিহ্নিত করতে সাহায্যও চান কর্মকর্তারা। শেষপর্যন্ত অবশ্য প্রাণীটির পরিচয় জানা গেছে। আর গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যও ছড়িয়েছে। আসলে ওই প্রাণীটি সাপ নয়, একটি পোকা। যার নাম হ্যামারহেড ওয়ার্ম।

সম্প্রতি ফেসবুকে প্রাণীটির একটি ভিডিও পোস্ট করা হয় ভার্জিনিয়ার বনপ্রাণী বিভাগের পক্ষ থেকে। তারা জানায়, প্রাণীটিকে পাওয়া গেছে মিডলোথিয়ান এলাকায়। লম্বায় ১০ থেকে ১২ ইঞ্চি। মাথাটি চ্যাপ্টা। দেখতে অনেকটা সাপের মতো। এরপরই বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, ‌‌সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি না এটি আসলে ঠিক কী এবং কতটা ক্ষতিকর?‌ দেখতে অনেকটা দু’‌মুখো সাপের মতো। যদি কেউ জানেন এটি কী, তাহলে কমেন্ট করে জানান।

তাদের সেই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ প্রাণীটিকে চিনতেও পারেন। জানান, এটি আসলে‌ হ্যামারহেড ওয়ার্ম। সাপের মতো দেখতে হলেও এটি সাপ নয়। পরবর্তীতে ভার্জিনিয়া ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফের একটি পোস্ট করে এটির পরিচয় জানানো হয়। আসলে এই ধরনের পোকাকে সহজে মারা যায় না। নিজের শরীরে ক্ষুদ্র অংশ থেকেও জন্ম নিতে পারে এই হ্যামারহেড ওয়ার্ম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনের মাঝেই যুক্তরাষ্ট্রে অদ্ভুতদর্শন প্রাণীর সন্ধান

আপডেট সময় ১০:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০