ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

প্রস্তুতি ম্যাচে আকবর আলীর সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাই-পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। সোমবার (০২ নভেম্বর) এইচপি দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে।

‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছেন আকবর।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে ‘এ’ দল। ৫৫ রান আসে উদ্বোধনী জুটিতে। তানজিদ হাসান তামিম ৩৫ রান করে আউট হন। আরেক ওপেনার শাহাদাত হোসেন দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৬২ রান যোগ করেন। এরপর জয় ৩০ ও অধিনায়ক আফিফ হোসেন ১২ রান করে বিদায় নেন।

চতুর্থ উইকেট জুটিতে আকবর আলীকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন জয়। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। জয় ৯৪ রান করে আউট হন। এরপর পঞ্চম উইকেটে শামিম পাটওয়ারিকে নিয়ে ১২০ রানের জুটি গড়েন আকবর।

এর মাঝেই সেঞ্চুরি তুলে নেন আকবর। ১৬১ বলে ১৩৬ রান করে আউট হন তিনি। ২০টি চার ও ২টি ছয়ের মারে সাজানো ছিল আকবরের ইনিংস। অন্য দিকে শামিম তুলে নেন অর্ধশতক। ৬৭ রান করে আউট হন শামিম।

দিন শেষে ৭ উইকেটে ৪০৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ‘বি’ দলের শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও শাহিন আলম ২টি এবং নোমান চৌধুরি সাগর ১টি উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

প্রস্তুতি ম্যাচে আকবর আলীর সেঞ্চুরি

আপডেট সময় ০৭:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০