ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্যাটিংয়ে ওয়ার্নার, বল হাতে সেরা লায়ন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে স্বস্তির জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটাতেও জয়ের কাছাকাছি ছিল স্মিথের দল। সেবার সাকিব-মিরাজদের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। তবে দ্বিতীয় টেস্টে এমনটি আর হয়নি। প্রত্যাশিত জয় নিয়েই বাংলাদেশ সফরটা শেষ করছে সফরকারীরা। সিরিজটা ভাগাভাগি করতে হলেও ব্যক্তিগত পারফরম্যান্স কিন্তু দারুণ ছিল অসিদের। দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা হয়েছেন নাথান লায়ন। সিরিজ সেরাও হয়েছেন এই অসি স্পিনার। কবে এ ক্ষেত্রে ওয়ার্নারের সঙ্গে ট্রফিটা ভাগাভাগি করতে হয়েছে তাঁকে।

এবারের সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই অস্ট্রেলিয়ার। দুই ম্যাচে দুটি শতকসহ ২৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ডেভিড ওয়ার্নার। পরের নামটি তামিম ইকবালের। দুটি হাফ সেঞ্চুরিতে টাইগার ওপেনারের সংগ্রহ ১৭০ রান। ১৫৮ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। পরের দুটি নামই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ১৪৬ রান করেছেন পিটার হ্যান্ডসকম্ব আর ১১৯ করে পঞ্চম স্থানে রয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বল হাতেও আধিপত্য দেখিয়েছেন অসি বোলাররা। ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন নাথান লায়ন। ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। পরের নামটি মেহেদী হাসান মিরাজের। তিনি নিয়েছেন ৮ উইকেট। পরের দুটি নাম অ্যাশটন অ্যাগার ও প্যাট কামিন্সের। অ্যাগার সাত ও কামিন্স নিয়েছেন ছয় উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ব্যাটিংয়ে ওয়ার্নার, বল হাতে সেরা লায়ন

আপডেট সময় ১১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭