ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের মিষ্টি খাওয়ালেন মাশরাফির মা

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করালেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার মা হামিদা বেগম বলাকা।

সোমবার সন্ধ্যায় মাশরাফির বাড়ি শহরের মহিষখোলায় ছাত্রলীগের দুই কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দদের তিনি মিষ্টিমুখ করান।

জানা যায়, নবনির্বাচিত কালিয়া উপজেলা সভাপতি এফএম সোহাগ ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নু এবং পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এমএম তানবীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফির বাড়ি শহরের মহিষখোলায় যান।

এ সময় মাশরাফির মা হামিদা বেগম বলাকার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তাদের অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান মাশরাফির মা। একই সঙ্গে নবনির্বাচিত দুই কমিটিকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

সোমবার বিকালে নিজ বাসভবনে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের রাজনীতির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

এ ছাড়া একই দিনে নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন ও সদর পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষ থেকেও ছাত্রলীগের নবনির্বাচিত দুটি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রসঙ্গত প্রায় আট বছর পর গত ২২ অক্টোবর কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এফএম সোহাগকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের এমএম তানবীরুল ইসলামকে সভাপতি, প্রশান্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের মিষ্টি খাওয়ালেন মাশরাফির মা

আপডেট সময় ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০