ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস

আকাশ আইসিটি ডেস্ক :  

আগামী ১২ ডিসেম্বর জেলা, উপজেলাসহ দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস – ২০২০ এর প্রতিপাদ্য ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’।

গতকাল প্লাটফর্মে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন কমিটির প্রস্তুতি সভায় এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন আইসিটি বিভাগ ও এর অধীন দপ্তর, সংস্থাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বেসিস, বিসিএস, বাক্য’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অনলাইনে যুক্ত ছিলেন।

১২ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত মূল উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে টকশো প্রচার, দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে বাংলা ও ইংরেজিতে দুইটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সভা সেমিনার, ওয়ার্কশপ এর আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস

আপডেট সময় ০৯:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০