ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

রাজধানীতে এবার ৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর এবার ৩ বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর কদমতলী থানার আলম মার্কেট এলাকায়।

এরই মধ্যে কদমতলী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় অভিযুক্ত কাজল (২০) পলাতক রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপ পরিদশর্ক (এসআই) মো. ইমরুল হাসান গণমাধ্যমের কাছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর ও মা গৃহিনী। সোমবার বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তখন প্রতিবেশী সিএনজি অটোরিকশা চালক কাজল শিশুটিকে বাসায় একা পেয়ে তার ওপর যৌন নিপীড়ন চালায়। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কাজলকে ধরে ফেলে ও মারধর করে। এর এক পর্যায়ে কাজল কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এসআই আরও জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী থানায় জানালে রাত ৮টার দিকে শিশুটিসহ তার পরিবারকে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কাজল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

রাজধানীতে এবার ৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা

আপডেট সময় ১২:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০