ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

ফের নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সারা আলি খান

আকাশ বিনোদন ডেস্ক : 

আপনি কী পরছেন কিংবা কী করছেন, তা নেটদুনিয়ায় প্রকাশ হলেই হল। মুহূর্তের মধ্যেই আপনি হয়ে উঠতে পারেন নেটদুনিয়ায় চর্চার বিষয়। কপালে জুটতে পারে প্রশংসা। তবে কটাক্ষের শিকারও হতে পারেন। ঠিক যেমন একটি পুরানো ফটোশুটের জন্য ফের নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সারা আলি খান।

ঠিক কী হয়েছে? গত বছর একটি বিখ্যাত ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন সারা। ওই ছবিতে লাল, কমলা রঙ মিলিয়ে একটি শাড়িতে দেখা গেছে সারাকে। তবে শাড়িটি একটু অন্যরকম। কারণ শাড়ির দু’টি পাড়ে কাপড় দিয়ে কুচি দেওয়া রয়েছে। যাকে রাফলড শাড়ি বলে। আবার ব্লাউজেও ঠিক কাঁধের কাছে রয়েছে কুচি দেওয়া। আবু জানি এবং সন্দীপ খোসলার ক্যান্ডি কালেকশনের এই শাড়িটি যে বেশ অন্যরকম, তা বলাই বাহুল্য।

পুরনো ওই ছবিটি নিয়েই নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। আর যা তথাকথিত নয়, তা নিয়ে আলোচনা করাই যে নেটিজেনদের একাংশের কাজ। ঠিক সেরকম চিন্তাভাবনার অনেকেই বলছেন, এই শাড়ি পরে মোটেও ভাল লাগছে না সারাকে। ‘হাস্যকর’ বলে কটাক্ষ করতে ছাড়ছেন না কেউ কেউ। অনেকেই আবার ওই শাড়িটিকে নটরাজ পেন্সিলের সঙ্গে তুলনা করেছেন। তবে এই ইস্যুতে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেউ কেউ অবশ্য শাড়িটির বেশ প্রশংসা করেছেন। শাড়িটি পরে সারাকে সুন্দর দেখাচ্ছে বলতেও দ্বিধা করেননি তারা।

উল্লেখ্য, সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে উঠে আসা মাদক মামলায় নাম জড়িয়েছে সারা আলি খানের। এনসিবি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদও করেছেন তাকে। এই বিতর্কের জন্য শোনা যাচ্ছে ‘কুলি নম্বর ১’ ছবির প্রমোশনেও থাকছেন না তিনি। তারই মাঝে ফের শাড়ি নিয়ে নেটদুনিয়ার কটাক্ষে মুখে কুলুপ অভিনেত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

ফের নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সারা আলি খান

আপডেট সময় ১১:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০