ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে হ্যারিকেন ‘ডেলটা’, নিজ বাড়িতে একসঙ্গে ৩০০ কুকুরকে আশ্রয়

আকাশ নিউজ ডেস্ক:  

এগিয়ে আসছে হ্যারিকেন ‘ডেলটা’‌। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মেক্সিকোর ইউকাটান প্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। এই পরিস্থিতিতে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত রাখলেন রিকার্ডো পিমেন্টেল নামের এক ব্যক্তি। ২০ বা ৩০টি নয়, একসঙ্গে ৩০০টি কুকুরকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন তিনি। তবে শুধু কুকুর নয়, পোষা বিড়াল, মুরগি এবং একটি হেজহগও তার বাড়িতে আশ্রয় পেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই খবর। নেটিজেনরাও রিকার্ডোর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ।

আসলে ২০ বছর আগে পশুদের জন্য একটি খামার খুলেছিলেন রিকার্ডো। নাম দিয়েছিলেন টিয়েরা দে অ্যানিমালস। এরপর সেখানে একে একে এসেছে অনেক পশুই। কাউকে তিনি রাস্তা থেকে উদ্ধার করেন। কাউকে আবার জঙ্গল থেকে। এভাবে সেখানে বর্তমানে ৩০০টিরও বেশি কুকুর থাকে। এছাড়াও রয়েছে মুরগি থেকে শুরু করে একাধিক পশু। এদিকে, হ্যারিকেন ডেলটা’র কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে খামার। আর তাই ওই পশুদের পাশেই অবস্থিত নিজের বাড়িতেই নিয়ে এসেছেন রিকার্ডো।

এদিকে, হ্যারিকেনের কারণে নাও মিলতে পারে পশুদের খাবার। আর তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্যের জন্যও আবেদন জানান রিকার্ডো। এই প্রসঙ্গে বলেন, আমার যদি ১০-২০টি কুকুর থাকত, তাহলে কোনও চিন্তা ছিল না। কিন্তু এখানে অন্তত ৩০০টি কুকুর রয়েছে। হ্যারিকেন ডেলটার জন্য ওদের প্রত্যেককে নিজের বাড়িতে এনে রেখেছি। কিন্তু এদের খাবারের জোগাড় করে রাখাটা দরকার ছিল। তাই সাহায্যের প্রয়োজনও ছিল।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য পোস্ট করার পর বিশ্বের বহু প্রান্ত থেকে সাহায্য পেয়েছেন রিকার্ডো। ‌অনেকেই তার এই কাজের প্রশংসা করে পাশে থাকার বার্তাও দিয়েছেন। তার এই কাজে যেমন এগিয়ে এসেছে তার ২০ বছর বয়সি কন্যা, তেমনই এগিয়ে এসেছেন বন্ধু আর আত্মীয়রাও। আর ওই অবলা জীবদের এভাবে সাহায্য করতে স্বভাবতই খুশি রিকার্ডোও। এক সাক্ষাৎকারে সেকথা জানালেনও তিনি। আপাতত ঝড়ের হাত থেকে এই পশুদের রক্ষাই তার মূল উদ্দেশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসছে হ্যারিকেন ‘ডেলটা’, নিজ বাড়িতে একসঙ্গে ৩০০ কুকুরকে আশ্রয়

আপডেট সময় ০৯:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০