ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান নবজাতকের, ফের ভাইরাল ছবি!

আকাশ নিউজ ডেস্ক:   

জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে এক নবজাতক। যদিও ছবিটা পুরনো, কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে সেটি। আর সেই ছবিতেই করোনা থেকে মুক্তির আশার বার্তা খুঁজছেন নেটিজেনরা।

নবজাতক কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই এক মুখ হাসি চিকিৎসকের। এই ছবি যখন তোলা হয় তখন করোনাভাইরাসের নামই শোনা যায়নি। কিন্তু সেই ছবিই আজকের এই মাস্ক বাধ্যতামূলক হয়ে যাওয়া সময়ে ছড়িয়ে পড়েছে।

আবার কবে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে তার অপেক্ষায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ। সবার চিন্তা, কবে বিদায় নেবে করোনাভাইরাস। সেই কথাটা বলতেই এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব। সঙ্গে লিখেছেন, আমরা সবাই চাই, যেন খুব তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলা যায়।

শুধু এই চিকিৎসক নন, সকলেই যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক থেকে মুক্তির দিন চাইছেন। আর সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। হাজার হাজার লাইকও পাচ্ছে ছবিটা। কমেন্টও অনেক। কেউ বলছেন, এটাই ২০২০ সালের সেরা ছবি। আবার কারও কারও দাবি, এই ছবিই সুস্থ ভবিষ্যতের প্রতীক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান নবজাতকের, ফের ভাইরাল ছবি!

আপডেট সময় ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০