ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুক আইনে মামলা করায় স্ত্রীকে হত্যা, স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনার ডুমুরিয়ায় গৃহবধূ টুম্পা রানী মন্ডল হত্যা মামলায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সাথে লাশ গুমের অভিযোগে ২০১ ধারায় ওই তিন আসামির ৭ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন গৃহবধূর স্বামী প্রসেনজিৎ গাইন (২৭), তার বন্ধু অনিমেষ (২৫) ও বিপ্লব কান্তি মন্ডল (৩২)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সেনপাড়া এলাকায়। আসামিদের মধ্যে প্রসেনজিৎ ও বিপ্লব গাইন পলাতক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য জানিয়েছেন। ২০১৬ সালের ৭ অক্টোবর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন টুম্পা রানী। এ ঘটনার জের ধরে ২০১৬ সালে ৭ অক্টোবর বিভিন্ন জায়গায় পূজা দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে টুম্পাকে হত্যা করে আসামিরা। পরে লাশ বাদুড়গাছা মন্দিরের পাশে ঘ্যাংরাইল নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ৯ অক্টোবর নদীর কিনারা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় সুদাশ গাইনকে বেকসুর খালাস দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুক আইনে মামলা করায় স্ত্রীকে হত্যা, স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০