ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় ভাষাসৈনিক মির্জা মাজহারুলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চলে গেলেন কিংবদন্তি ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।

রবিবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

গত ৩০ সেপ্টেম্বর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বারডেমের আইসিইউতে ভর্তি হয়েছিলেন ডা. মির্জা মাজহারুল ইসলাম। করোনাভাইরাসের পাশাপাশি তিনি বার্ধ্যক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। তার আগে বারডেম হাসপাতালে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মির্জা মাজহারুল ইসলাম ১৯২৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস পাস করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনায় ভাষাসৈনিক মির্জা মাজহারুলের মৃত্যু

আপডেট সময় ০৪:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০