ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চতুর্থ দফায় মিয়ানমার থেকে এলো ১৯ টন পিয়াজ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধের পরে চতুর্থ দফায় মিয়ানমার থেকে একদিনে ১৯.১২৫ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। বুধবার একটি ট্রলারে পিয়াজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এর আগে সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে এ বন্দর দিয়ে পিয়াজভর্তি ট্রলার এসেছিল।

গত সেপ্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌপথে চতুর্থ দফায় ১৩২.৩৯৫ মেট্রিকটন পিয়াজ আমদানি করা হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বুধবার একদিনে একজন ব্যবসায়ীর মিয়ানমার থেকে ১৯.১২৫ মেট্রিক টন পিয়াজ আমাদানি করেছেন। আমদানি করা এসব পিয়াজ ট্রলার থেকে খালাস করে রাতেই ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে রওনা দেয়।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে তিন হাজার ৫৭৩ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ মেট্রিক টন পিয়াজ। সেপ্টেম্বর মাসে ৫৭.২০০ মেট্রিক টন পিয়াজ এসেছিল।

সর্বশেষ ৫ অক্টোবর সোমবার ৫৬.৭০ মেট্রিক টন পিয়াজ এসেছে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ওমর ফারুক বলেন, মিয়ানমার থেকে বুধবার সকালে ১৯.১২৫টন পিয়াজ আমদানি করেছি। আমদানিকৃত পিয়াজ ট্রলার থেকে খালাস করে। পিয়াজভর্তি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেন। আরও পিয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোহর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, জুলাই মাসের শুরুর দিকে মংডু-আকিয়াব বন্দরে করোনারোগী শনাক্ত হওয়ায় মিয়ানমার থেকে পণ্য আমদানি বন্ধ ছিল।

এ অবস্থায় প্রায় আড়াই মাস পর মিয়ানমার থেকে চতুুর্থ দফায় বুধবার সকালে একটি ট্রলারে ১৯.১২৫ মেট্রিক টন পিয়াজ এসেছে। আমদানিকৃত পিয়াজ দ্রুত সময়ে খালাস করে। বুধবার বিকালে ২টি পিয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চতুর্থ দফায় মিয়ানমার থেকে এলো ১৯ টন পিয়াজ

আপডেট সময় ০৪:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০