ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ইউনিয়ন পরিষদের কক্ষে মাতাল যুবকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে এক মাতাল যুবক ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আত্মহত্যাকারী যুবকের নাম আলামিন হোসেন (৪০)। সে বড়ভিটা ইউনিয়নের আজিজুল হকের ছেলে বলে জানা গেছে।বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী এলাকার রুহুল আমিনের মেয়ে রুজিনা বেগম (৩২)’র সাথে প্রায় ১৫বছর আগে বিয়ে হয় আলামিনের। সংসার জীবনে কিছু ছোট ছোট বিষয় নিয়ে প্রায় দিনে ঝগড়া লাগে আলামিন ও রুজিনা বেগমের। এক পর্যায়ে আলামিন রুজিনা বেগমকে এক তরফা তালাক দেয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে নেশা করে শ্বশুরবাড়ীতে ঈদের দাওয়াত খেতে যায় আলামিন। একপর্যায়ে নেশার প্রতিক্রিয়ায় আলামিন তার শ্বাশুড়ীকে মারধর ও ‍ছুরিকাঘাত করার চেষ্টা করলে মেয়ে রুজিনা বেগমের চিৎকারে এলাকাবাসী এসে আলামিনকে আটক ও নিবৃত করে এবং এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য দুলু মেম্বারের কাছে সোপর্দ করে।

পরে মাগুড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারার স্বামী চাঁদ মিয়া ও ওয়ার্ড সদস্য দুলু মিয়া রাতে আলামিনকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে গ্রাম পুলিশ হামিদুল হক ও আব্দুল লতিফের হেফাজতে রাখেন। আলামিনকে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষে রেখে মেম্বার দুলু মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী চাঁদ মিয়া বাড়ী ফিরে যায়। তারা চলে আসার কিছুক্ষণ পরই গ্রাম পুলিশ আব্দুল লতিফ ও হামিদুল ইসলাম আলামিনকে রুমে তালাবদ্ধ রেখে রাত তিনটার দিকে বাজারে চা খেতে যায়। এসে দেখে আলামিন সিলিং ফ্যানের সাথে গলায় শার্ট পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা তৎক্ষণাৎ গ্রাম পুলিশ হামিদুল হক চেয়ারম্যানকে ফোন করে অবহিত করলে চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব পরিষদে উপস্থিত হন। এরপর চেয়ারম্যান ঘটনান্থলে উপস্থিত হয়ে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এবং আলামিনকে পরিষদে রাখা দুই ব্যক্তি যথাক্রমে মেম্বর দুলু মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী চাঁদ মিয়া এবং হেফাজতে থাকা দু’জন গ্রাম পুলিশসহ মোট ৪ জনকে আটক করে এবং লাশ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবের সাথে কথা হলে তিনি বলেন, মেম্বার দুলু মিয়া তার এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে শ্বাশুড়ি-জামাইয়ের মারামারির বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত না নিয়ে গিয়ে স্থানীয়ভাবে সুরাহার জন্য আলামিনকে ইউনিয়ন পরিষদে রাখতে পারে। সে নেশা করে মাতাল থাকার কারণে আত্মহত্যা করেছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি বলে জানান তিনি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলামিনের বাবা আজিজুল হক বাদী হয়েে একটি মামলা করেছেন। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আল আমিনের চার শ্যালক রোকন (২৫), রুবেল (২২), রিপন (২৮) ও নিশাত (২৪)। দুই গ্রাম পুলিশ আব্দুল লতিফ ও হামিদুল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলু মিয়া। ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্যের স্বামী চাঁদ মিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মো. মহিবুল্লাহ্, নীলফামারী প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ইউনিয়ন পরিষদের কক্ষে মাতাল যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭