ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

ব্যবসায়ীকে খুন করে তার ফোন দিয়েই স্ত্রীকে জানানো হলো লাশ নিয়ে যান

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারে এক হোটেল ব্যবসায়ীকে খুন করে নিহতের মোবাইল ফোন দিয়েই তার স্ত্রীকে লাশ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত হোটেল ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম লস্কর (৪২)। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার মোসলেম লস্করের ছেলে। নড়াইলের নড়াগাতি থানা বঙ্গববন্ধু সৈনিক লীগের সভাপতির পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। তার ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে ‘রুবিনা’ নামের একটি খাবারের হোটেলের দোকান রয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বেগম জানান, সোমবার রাতে তার স্বামী আশুলিয়ার ডিইপিজেড এলাকার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মিরপুরের ভাড়া বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে তার স্বামীর মোবাইল ফোন দিয়ে এক ব্যক্তি তাকে জানান, তার স্বামী খুন হয়েছেন। লাশটি হেমায়েতপুর থেকে আমিনবাজারের যেকোনো স্থানে রয়েছে। খুঁজে যেন লাশটি নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তারা হেমায়েতপুর থেকে আমিনবাজারের বিভিন্ন স্থানে লাশ খুঁজে না পেয়ে সাভার মডেল থানা পুলিশকে জানান। পরে আজ বিকালে স্থানীয়রা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পটের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নাইনে সাভার মডেল থানা পুলিশকে জানান। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে তদন্তে নেমেছে। নিহত ওই ব্যক্তির সারাশরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নিহত ওই ব্যক্তির ঘটনাস্থলের সাত’শ গজ সামনে থেকে মিরাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খাঁন বলেন, কী কারণে ওই হোটেল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

ব্যবসায়ীকে খুন করে তার ফোন দিয়েই স্ত্রীকে জানানো হলো লাশ নিয়ে যান

আপডেট সময় ১০:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০