ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সোশ্যাল মিডিয়া আসক্তিহীন পাত্রী চাই! পত্রিকায় বিজ্ঞাপন

আকাশ নিউজ ডেস্ক:  

বউ হতে হবে ফর্সা, সুন্দর, গৃহকর্মে নিপুণা! পাত্রী চাই বিজ্ঞাপনে এমন কত বৈশিষ্ট্যের কথাই উল্লেখ থাকে- তা নিয়ে বিস্তর তর্কবিতর্কও রয়েছে। তবে সদ্য ভাইরাল হওয়া এক বিজ্ঞাপনে পাত্রের চাহিদা একেবারে অন্যরকম। সেই ব্যতিক্রমী বিজ্ঞাপনের বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। যে দেখছেন সেই অবাক হচ্ছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের হুগুলিতে। জানা গেছে, কারো সঙ্গে মন বিনিময় হয়নি, হুগলির কামারপুকুরের বাসিন্দা এক আইনজীবী (৩৭) বিয়ে করবেন। তাই পাত্রী চাই বিজ্ঞাপন দেন তিনি। ওই বিজ্ঞাপনের বয়ান একেবারেই ব্যতিক্রমী। তাতে লেখা, “নেশাগ্রস্ত নই। হাইকোর্ট আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা-মা জীবিত। কামারপুকুরে গ্রামের বাড়ি। ফর্সা, সুন্দরী, লম্বা, রোগা পাত্রীর দাবি নেই। দাবি একটাই পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না।”

বিজ্ঞাপনটি টুইট করেন স্থানীয় আইএএস কর্মকর্তা নীতিন স্যাংওয়ান। বর্তমান যুগের যুবকের মনের মানুষ খোঁজার চাহিদাও বদলাচ্ছে বলে ওই বিজ্ঞাপন শেয়ার করে লেখেন তিনি।

তার টুইট নিমেষেই ভাইরাল হয়ে যায়। অনেকেই ওই আইএএস কর্মকর্তার সঙ্গে সহমত পোষণ করে বলেন সত্যিই চাহিদা বদলাচ্ছে। আবার কেউ কেউ মজার ছলে ওই যুবককে শুভেচ্ছাও জানান।

তবে একদল নেটিজেন এই বিজ্ঞাপন দেখে ক্ষোভও প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমানে যুগে সকলেই কোনও না কোনও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। সেই যুগের যুবক কীভাবে সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ না হওয়া পাত্রী খুঁজতে পারেন, সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ।

তবে বিজ্ঞাপন নিয়ে এত আলোচনা হলেও ওই যুবক আদৌ পাত্রী খুঁজে পেলেন কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সোশ্যাল মিডিয়া আসক্তিহীন পাত্রী চাই! পত্রিকায় বিজ্ঞাপন

আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০