ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ার মিরপুরের সেই মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদের তার প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক দেলোয়ার হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে ওই মাদ্রাসা সুপার ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের কথা স্বীকার করেছেন।

জানা যায়, নির্যাতিতা মেয়েটি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। গত রবিবার ফজরের নামাজের সময় মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে রাত ৮টার দিকে মেয়েটিকে নিজ কক্ষে ডেকে দ্বিতীয় দফায় ধর্ষণ করেন তিনি। সুপার বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসিয়েও দেন। তবে মেয়েটি সোমবার সকালে তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। আর ওই সহপাঠী ঘটনাটি নিজের বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়ে যায়।

মেয়েটির বাবা এ ঘটনায় আব্দুল কাদেরের বিরুদ্ধে সোমবার মিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে পুলিশ আব্দুল কাদেরকে পোড়াদহ এলাকা থেকে গ্রেফতার করে। তাকে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আব্দুল কাদের তার জবানবন্দিতে মেয়েটি দফায় দফায় ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এদিকে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় ০৫:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০