ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আজ ৫ অক্টোবর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইাতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ৩৬ বছর পেরিয়ে ৩৭ এ পা দিলেন নড়াইল এক্সপ্রেস। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা টাইগার ক্রিকেটারের জন্মদিনে তাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ছোটবেলা থেকেই খেলাধুলা করতে আগ্রহ ছিল মাশরাফির। বিকেল হলেই ফুটবল আর সন্ধ্যায় ব্যাডমিন্টনের নেশা ছিল ম্যাশের। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি প্রেম বাড়ে তার। প্রথমে ব্যাটিংয়ে আগ্রহ বেশি থাকলেও কিশোর ম্যাশের বোলিংয়ে গতি ছিল চমৎকার। বোলিংয়ের গতির জন্য পাড়া মহল্লায় দারুণ আলোচিত ছিলেন তিনি।

বয়স ভিত্তিক ক্রিকেটে বাধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক ঘটে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা। চোটকে হার মানিয়ে তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেট দিয়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে।

মাশরাফির এই অবদান ভুলেনি আইসিসিও। তাই তার জন্মদিনে আইসিসি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানোনোর সময় ‘কিংবদন্তি’ হিসেবেই আখ্যায়িত করেছে।

আইসিসি উল্লেখ করে, ‘বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফির- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট, ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের একজন কিংবদন্তিকে শুভ জন্মদিন!’

ওয়োনডের নেতৃত্ব বিদায় জানালেও একদিনের ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি মাশরাফি। বাংলাদেশ দলের জার্সি গায়ে ৩৬টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাশ। বিশ্ব একাদশের হয়ে খেলেছেন ২টি আন্তর্জাতিক ওয়ানডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

আপডেট সময় ০৩:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০