ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগ নেতা খালেককে দল থেকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী কেলেঙ্কারি এবং হিন্দু সম্প্রদায়ের ওপরে দখলদারিত্ব, অত্যাচার ও নির্যাতনের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল খালেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ্য করা হয়েছে, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকের বিরুদ্ধে অপহরণের চেষ্টা চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ অসংখ্য নারী কেলেঙ্কারি এবং হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল, অত্যাচার ও নির্যাতনের অভিযোগসহ বিভিন্ন অপরাধে সাটুরিয়া থানায় মামলা রয়েছে।

এ ছাড়া গত বছরের ৩০ এপ্রিল মানিকগঞ্জ জেলা যুবলীগ থেকে বহিষ্কার করার পরও নিজেকে সংগঠনের শৃঙ্খলা ভেঙে যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে যাচ্ছেন, যা সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত।

তাকে যুবলীগের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা বলেন, শনিবার সন্ধ্যায় সাধারণ সম্পাদককে বহিষ্কারের খবরটি জানতে পেরেছি।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা বলেন, সাটুরিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদককে আমাদের আগের কমিটি এর আগেই বহিষ্কার করেছিল।

কিন্তু এর পরও তিনি সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজ করে আসছিলেন বিধায় কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে শনিবার বর্তমান আহ্বায়ক কমিটিও তাকে পুনরায় বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, আমাকে বর্তমান জেলা আহ্বায়ক কমিটির ঘোষণার আগেই আগের কমিটি সাময়িক বহিষ্কার করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছিল। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, বর্তমান কমিটির করা বহিষ্কারাদেশটিও তারা প্রত্যাহার করে নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগ নেতা খালেককে দল থেকে বহিষ্কার

আপডেট সময় ০৫:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০