ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মায়ের করা মামলায় শনিবার দুপুরে পুলিশ ধর্ষক সাইফুল ইসলাম সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের এক প্রবাসীর শিশুকন্যাকে গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টায় বাড়ির পাশে পুকুরপাড়ে একা পেয়ে একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম রবির ছেলে সাইফুল ইসলাম ১০ টাকার লোভ দেখিয়ে তাদের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে।

শিশুটি পরবর্তীতে বাড়িতে গিয়ে জানালে তাকে নিয়ে বুড়িচং উপজেলা সদরের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকের কাছে নিয়ে যান মা। বিষয়টি জানাজানি হলে একটি চক্র বিচারের নামে কালক্ষেপণ করতে থাকে। উপায়ন্তর না দেখে শনিবার ধর্ষিতার মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।

বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষক সাইফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুড়িচং থানার ওসি (তদন্ত) মাসুদ খান ঘটনায় মামলা ও আসামি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট সময় ১১:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০