ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন: খাদ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিলাররা (মিলকল মালিক) লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন। কৃষকের কাছে এখন ধান না থাকায় এ সুযোগে তারা প্রতি সপ্তাহে চালের দাম বাড়াচ্ছেন। মিলারদের এ সুযোগ আর থাকছে না, অভিযান শুরু হয়েছে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা খাবার কেনার সময় আর পুষ্টির দিকে তাকাই না। বাজারে গেলে চকচকে চাল দেখে কিনি। কিন্তু লাল চালের পুষ্টিগুণের কথা ভুলে যাই। কিছু ব্যক্তি শখের বশে এখন এ চালের খোঁজ করেন।

চালের দর বাড়ার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী-মিলাররা ভাবে তারা মারা যাবে না। তারা শুধু বেশি লাভের আশা করে অথচ করোনাকালে তাদের উচিত ছিল কম লাভ করা। কৃষকের কাছ থেকে সব ধান কেনার পর মিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন। কৃষকের কাছে আর ধান না থাকায় তারা সপ্তাহে সপ্তাহে চালের দাম বাড়িয়েছেন। আর এভাবে চলতে পারে না। প্রতিটি জেলার ডিসিদের বলা হয়েছে, অভিযান-জরিমানা চলছে, এটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, করোনা ভাইরাস আসার পর থেকে সরকার যেভাবে ত্রাণ বিতরণ করেছে আমার জীবনে এত বিতরণ দেখিনি। করোনা মোকাবিলায় শুধু আওয়ামী লীগ ছাড়া কোনো দল আসেনি। আওয়ামী লীগ ছিল বলেই সব ত্রাণের ভালো বন্টন হয়েছে, জনগণ ত্রাণ পেয়েছে। আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে বলেই দুর্যোগের মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে, বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাটের উন্নয়ন চলমান রয়েছে।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০