ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতে ৩৫ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের কেরালার মলপ্পুরম থেকে ৩৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এরা সবাই শ্রমিকের কাজ করতো এবং গত কয়েকবছর ধরে মলপ্পুরম জেলার ভাঝাকখাড় এলাকায় বাসা ভাড়া করে অবস্থান করছিল বলে জানা গেছে।

মলপ্পুরমের ডিএসপি জলিল থোট্টাথিল জানান ‘আটককৃত বাংলাদেশিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রত্যেকেই এই জেলার বিভিন্ন নির্মাণ ক্ষেত্রে দৈনিক মজুরের কাজ করতো। এদের কারো কাছেই ভারতে বসবাসের বৈধ নথি ছিল না, এমনকি ভারতে কাজের অনুমতি হিসাবে ‘ভিসা’ ডকুমেন্টসও ছিল না।

আটককৃত ব্যক্তিদের কাছ থকে ভুয়া ভারতীয় ভোটার আইডি কার্ডসহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে পেশ করলে তাদের প্রত্যেকেই পুলিশি রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

আটককৃত বাংলাদেশিদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেশের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা গেছে।

আটককৃত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য ভারতের বাংলাদেশ হাইকমিশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে এবং আদালতের প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভারতে ৩৫ বাংলাদেশি আটক

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭