ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন সাহায্য পাঠাবেন এরদোয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠির চলমান সংকটকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গাদের জন্য এক হাজার টন মানবিক সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির সবচেয়ে ক্ষমতাবান স্টেট কাউন্সিলর অং সান সুচি’র সঙ্গে ফোনে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মানবিক সাহায্য ছাড়াও এ সংকট সমাধানের বিকল্প বিষয় নিয়েও আলোচনা করেছেন তিনি। মানবিক এ সাহায্যের মধ্যে রয়েছে খাদ্য, পোশাক এবং ওষুধ। মিয়ানমার ইস্যু নিয়ে বেশ উদ্বিগ্ন তুর্কি প্রেসিডেন্ট। রোহিঙ্গা মুসলমানদের দুর্দশার কথা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে তুলে ধরবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
এরদোয়ান বলেন, মিয়ানমারের গণহত্যায় মানবিকতা আজ নীরব রয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে হত্যাযজ্ঞ চলছে তা আসছে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিস্তারিত তুলে ধরব। সেখানে উপস্থিত বিশ্ব নেতাদের সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা করব।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান জানান, রোহিঙ্গা ইস্যুতে তিনি এ পর্যন্ত বিশ্বের ২০টি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তুর্কি রেড ক্রিসেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মানবিক সাহায্য পাঠানো অব্যাহত রাখবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন সাহায্য পাঠাবেন এরদোয়ান

আপডেট সময় ১২:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭