ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগারদের দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু বৃহস্পতিবার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জৈব-সুরক্ষা বলয় নিয়ম মেনে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করবে আগামীকাল (বৃহস্পতিবার)। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ২০ সেপ্টেম্বর শুরু হয়েছিল প্রথম দফার অনুশীলন। মাঝে ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছিল।

তিনি বলেছেন, ‘দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার)। জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের আজ করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে খেলোয়াড়রা অনুশীলনে যোগ দেবে।’

একই দিনে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পও শুরু হবে। যুব ক্রিকেটারদের ক্যাম্প হবে বিকেএসপিতে। চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাই আগামী বিশ্বকাপের জন্য শক্তিশালী একটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল গঠনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি।

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলঙ্কার দেয়া কিছু নিয়মে আপত্তি ছিল বিসিবির। যেমন, ১৪ দিনের কোয়ারেন্টাইনের পরিবর্তে বিসিবি ৭ দিনের কোয়ারেন্টাইন চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়ম পরিবর্তন না করায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও কিছু করতে পারেনি। যার ফলে স্থগিত হয়েছে সিরিজটি।

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। খুব শীঘ্রই সেটি শুরু হওয়ার কথা। অন্যদিকে, মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই সিরিজটির ব্যাপারে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

টাইগারদের দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু বৃহস্পতিবার

আপডেট সময় ০৯:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০