ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অনেক জল ঘোলা হয়ে অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। তবে একদিন পরেই সুখবর পেয়েছে টাইগাররা।

আগামী বছরের মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এই সিরিজের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিশ্চিত করেছে।

ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) মূলত আসছে গ্রীষ্মে নিজেদের ঘরের মাঠের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে কিউইরা।

২০২১ সালের প্রায় পুরো মার্চ মাসব্যাপী টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। যেখানে ১৩ মার্চ ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ১৭ মার্চ ক্রাইস্টচার্চে ও ২০ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে।

২৩ মার্চ নেপিয়ারে নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৬ মার্চ অক্যাল্যান্ডে ও ২৮ মার্চ হ্যামিল্টনে হবে পরের দুটি টি-টোয়েন্টি। আর এই সিরিজের মধ্যদিয়েই ব্ল্যাকক্যাপসরা গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করবে।

নিউজিল্যান্ডে সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত রেখেই ফিরেছিল বাংলাদেশ দল।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে চলমান বছরের নভেম্বর-ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ড দুটি টেস্ট খেলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে একইরকম তিনটি টি-টোয়েন্টি দুটি টেস্ট খেলবে। আর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে স্বাগতিকরা।

নিউজিল্যান্ড নিজেদের আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সূচিও চূড়ান্ত করেছে। যেখানে ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০