ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

‘যে কোনো তরুণ ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতেই পারি’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার আগে গত বছর আইপিএল দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ গাঙ্গুলী।
তবে বোর্ডের নিয়মানুসারে একসঙ্গে দুটি দায়িত্ব পালনের নিয়ম না থাকায় এবার আইপিএলে নেই ভারতের সাবেক এই সফল অধিনায়ক।

তবে গত আসরে তার কাছ থেকে দারুণ কিছু টিপস পেয়েছিলেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া এই তারকা ক্রিকেটার মিডিয়াকে বলেছেন, তরুণ অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে কোচ রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলীর কাছে আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে আমার উত্থানের জন্য উনাদের দুইজনের অবদান অনেক।

তার এমন মন্তব্যের পরই ভারতীয়দের অনেকেই মনে করছেন, এবারের আইপিএলেও হয়তো ভেতরে ভেতরে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করছেন সৌরভ।

এ ব্যাপারে ভারতীয় সাবেক সফল অধিনায়ক বলেছেন, গত বছর আমি শ্রেয়াসকে সাহায্য করেছিলাম। আমি বোর্ড প্রেসিডেন্ট হতে পারি কিন্তু ভুলে গেলে চলবে না দেশের হয়ে পাঁচশ’টা (৪২৪) ম্যাচ খেলেছি। শ্রেয়াস আয়ার হোক, বিরাট কোহলি অথবা তরুণ যে কোনো ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতেই পারি। ওরা যদি চায় তাহলে আমি ওদের সাহায্য করবই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

‘যে কোনো তরুণ ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতেই পারি’

আপডেট সময় ০৯:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০