ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ডিজিটাল লজিস্টিকস সার্ভিস নিচ্ছে ন্যাশনাল পলিমার গ্রুপ

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে সময়মত পণ্য পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল পলিমার গ্রুপ গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) ট্রাক লাগবে এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই গ্রুপ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তি সই অনুষ্ঠানে ন্যাশনাল পলিমার গ্রুপের সিনিয়র ম্যানেজার-ফ্যাক্টরি ডিস্ট্রিবিউশন, মোহাম্মদ ফরিদ নেওয়াজ-এবং ট্রাক লাগবে এর হেড অব বিজনেস মো. নাফিস উর রহমান চুক্তিপত্রে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিমার গ্রুপের সিনিয়র এক্সেকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ শামীম হাসান ও সিনিয়র এক্সেকিউটিভ (ট্রান্সপোর্ট ডিভিশন) আলমগীর হোসাইন, এবং ট্রাক লাগবে এর ম্যানেজার (এন্টারপ্রাইস সলিউশনস) মো. রাহাত খান।

এই চুক্তির মাধ্যমে ন্যাশনাল পলিমার গ্রুপ এখন থেকে তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য ট্রাক লাগবে এর এন্টারপ্রাইজ সল্যুশন সার্ভিস নেবে।

ন্যাশনাল পলিমার গ্রুপ বাংলাদেশের সর্বত্র তাদের পণ্য সরবরাহ করে থাকে। ট্রাক লাগবে এর সঙ্গে চুক্তির ফলে তারা চাহিদা অনুযায়ী যেকোনো সময়ে দেশের যেকোনো স্থানে সুলভ মূল্যে পণ্য পাঠানোর জন্য ট্রাক ভাড়া করতে পারবে।

উল্লেখ্য যে, ট্রাক ভাড়ার ওয়ান স্টপ সল্যুশন হিসেবে ট্রাক লাগবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত সমাদৃত। প্রতিদিন ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাক ভাড়ার জন্য ট্রাক লাগবে এর সার্ভিস ব্যবহার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

ডিজিটাল লজিস্টিকস সার্ভিস নিচ্ছে ন্যাশনাল পলিমার গ্রুপ

আপডেট সময় ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০