ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কিন্তু করোনার জন্য দীর্ঘদিন দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে।
তাই মাঠে ক্রিকেট ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী মাসেই ফিরছে ঘরোয়া ক্রিকেট। তবে তার আগে জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘরোয়া লিগ শুরু আগেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। দুটি পরিকল্পনা করেছে বিসিবি। দুটি পরিকল্পনার একটি দ্রুত বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা খেলা শুরু করছি। আপাতত আমাদের এখন ক্যাম্প চলছে। আবার শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন। তারপর আবার অনুশীলন ম্যাচ হবে তিনটা। বিস্তারিত আপনারা পেয়ে যাবেন কবে কবে হবে। এরপরই আমরা ঘরোয়া লিগ শুরু করবো, ঘরোয়া ক্রিকেটের দুইটা ভাগ আছে। একটা আমরা চিন্তা ভাবনা করছি পাঁচ ছয়টা টিম নিয়ে প্রথমে খেলার জন্য। ছয়টা টিম হলে ৯০ খেলোয়াড় হবে। একসাথে যত বেশি খেলানো যায় ততো ভালো। তাদেরকে নিয়ে যদি একটা কর্পোরেট লিগ হতে পারে, যেকোনো বিসিবির টিম হতে পারে, এমনো হতে পারে আমাদের জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ ওদের নিয়ে তিন চারটা টিম বানিয়ে ফেললাম। এদের মধ্যে একটা টুর্নামেন্ট ছেড়ে দিলাম বিসিবি স্পন্সর্ড। ’

তবে বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তার কথাও চিন্তা করছে। সেজন্যই টুর্নামেন্ট আয়োজনে একটু সময় নিতে চায় বিসিবি।

পাপন বলেন, ‘এটা আজকেই বলে দিতে পারতাম, কিন্তু এখানেই শেষ না আমি বলেছি ওদেরকে (টুর্নামেন্ট কমিটি) প্রোপজালটা দিতে। খেলা তো শুরু করা যায় কিন্তু কিভাবে আমরা এই করোনা পরিস্থিতিতে মোকাবিলা করে ওদেরকে নিরাপদে রেখে আমরা খেলাটা পরিচালনা করতে পারি সেই প্রোপজালটা দিতে বলেছি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির

আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০