ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই সিরিজে আশার আলো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এখনো নিশ্চিত করেনি আয়োজক শ্রীলঙ্কা। করোনার জন্যই এত সব ঝামেলা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছে।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি। কিন্তু সিরিজটি যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই কিছুটা আশার আলো থাকতেই পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের এমনটাই ইঙ্গিত দিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে সিরিজের নির্ধারিত সময়ের সব কার্যক্রম যে সময় মতো হচ্ছে না সেটা বলাই যায়।

প্রধান নির্বাহী বলেন, ‘যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে কমিটেড, তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেব এবং এটা আমরা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে। কোনো এডজাস্টের প্রয়োজন হলে আমরা করবো। সে ব্যাপারে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। সেভাবেই আমরা প্ল্যান করতে পারবো। ‘

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের যাওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহে। কিন্তু এই সময়ে আর শ্রীলঙ্কা যাওয়রা হচ্ছে টাইগারদের।

সুজন বলেন, ‘এখন পর্যন্ত যেহেতু আমরা পাইনি (সিদ্ধান্ত), যদিও আমরা ২৭ তারিখকে ধরেই আমাদের প্রস্তুতি, সবকিছু এগোচ্ছে। তবে এই মুহূর্তে ২৭ তারিখে ভ্রমণ করা একটু চ্যালেঞ্জিং হবে। ভিসা ও অন্যান্য জটিলতাতো রয়েছেই। সেক্ষেত্রে কোনো এডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা করে নেব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই সিরিজে আশার আলো

আপডেট সময় ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০