ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। সামনে জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। যদিও এই সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে বুধবার বিসিবি জানিয়েছে, জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, ঘরোয়া ক্রিকেট শুরু হবে।

এদিন মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘দেখুন আমাদের কিছু অভ্যন্তরীণ প্ল্যান তো অবশ্যই আছে। এই সিরিজ যদি কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে। আমাদের কিন্তু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা দুটোই চালিয়ে যাব। যদি এই সিরিজটা করি তারপরও ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে কমিটেড, তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেব এবং এটা আমরা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে। কোনো এডজাস্টের প্রয়োজন হলে আমরা করব। সে ব্যাপারে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। সেভাবেই আমরা প্ল্যান করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

আপডেট সময় ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০