ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে জানি না: ভিপি নূর

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে সোমবার ভিপি নুর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার বিরুদ্ধে কোনো মেয়ে লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে, এগুলো আমি জানি না। বিশেষ করে আমাদের নামে এর আগেও অনেক মামলা রয়েছে। মামলা এক না, শতাধিক হবে।

তিনি আরও বলেন, বিএনপিকেই দেখেন, তারা তো একটি বড় দল তাদেরও শতাধিক মামলা রয়েছে। তাহলে ভিপি নূর আর কি? তার বিরুদ্ধেও মামলা হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা মামলা করেছে, তাও আবার চুরির মামলা! ভিপি নূর চুরি করেছে! মামলা করছে করবে, হামলা করছে করবে, এসব নিয়েই আমাদের চলতে হবে।

উল্লেখ্য, নূরসহ একাধিক জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে জানি না: ভিপি নূর

আপডেট সময় ০৬:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০