ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের অন্যতম সিনেমা নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার দাবি, নগ্ন হয়ে তার ইচ্ছার বিরুদ্ধেই নাকি তার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিলেন পরিচালক।

বলিউডের অনেক নারীই নাকি একটিমাত্র ফোনকলেই অনুরাগের ঘরে চলে আসেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলেই বলিউডে অনেক খ্যাতি পাওয়া যায়। এমনই সব বিস্ফোরক অভিযোগ তুলেছেন বলিউড ও ছোট পর্দার অভিনেত্রী পায়েল ঘোষ।

একটি ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পায়েল ঘোষ জানান, ২০১৪ সালে ঘটে যাওয়া সেই ঘটনাটি এখনও তাকে তাড়া করে। তিনি বলেন, একজন খুব বিখ্যাত পরিচালক আমাকে নিগ্রহ করেছিলেন। সেই পরিচালক আমাকে বলেছিলেন, তার সঙ্গে যে মেয়েরা কাজ করেন, তারা তার সঙ্গে দারুণ সময় কাটান। সেই সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা অত্যন্ত বিব্রতকর ছিল।

সেই পরিচালকের নাম জিজ্ঞাসা করলে পায়েল জানান, তিনি অনুরাগ কাশ্যপ। ২০১৪ সালে তিনি তাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করেছিলেন। কিন্তু এতদিন কেন চুপ ছিলেন, এখন কেন তিনি অভিযোগ তুলছেন? অভিনেত্রীর উত্তর, আমি বহুবার এটা বলতে চেয়েছি। কিন্তু আমার পরিবার ও কাছের বন্ধুদের পরামর্শে মুখ খুলিনি।

এমনকি ২০১৮ সালে যখন #মিটু আন্দোলনের ধাক্কা বলিউডে লেগেছিল তখনও কেন মুখ খোলেননি? পায়েল জানান, কারণ একটাই, বলিউডে কাজ হারানোর ভয়। কিন্তু এ পর্যায়ে এসে তিনি মনে করছেন, এটা সবাইকে জানানো দরকার। তার মতো যেন আর কোনো নারী এরকম হেনস্থার শিকার না হন, এটাই তার ইচ্ছা।

তবে পায়েল ঘোষের অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তার পাশে দাঁড়িয়ে সমর্থন যুগিয়েছেন তার সাবেক স্ত্রীসহ অনেকেই। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নুও। অপরদিকে পায়েল ঘোষের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। অর্থাৎ এই ইস্যুতেও বলিউড আবারো দুই ভাগে বিভক্ত হয়ে পড়লো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

আপডেট সময় ১১:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০