ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করল চেলসি

আকাশ স্পোর্টস ডেস্ক:   

দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করল চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে ব্লুজরা।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। ব্রাইটন গোলরক্ষক ম্যাথিউ রায়ানের ভুল কাজে লাগান জর্জিনিয়ো। স্পট কিক থেকে গোল করে আনন্দে মাতান গোটা দলকে। ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপান লিয়ান্দ্রো ত্রোসার। তবে তাদের সে খুশি বেশিক্ষণ টেকেনি। মিনিট দুয়েক পরই চেলসিকে লিড এনে দেন রিস জেমস।

ব্রাইটন তাদের দ্বিতীয় ভুলটি করে ম্যাচের ৬৬তম মিনিটে। কুর্ত জুমার শট অ্যাডাম ওয়েবস্টারের পায়ে লেগে সোজা জালের ঠিকান খুঁজে পায়। তাতেই ৩-১ গোলে এগিয়ে যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ম্যাচের বাকি সময়ে উভয় দলই বিচ্ছিন্ন কিছু আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ায়। কিন্তু কেউই গোলের দেখা পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করল চেলসি

আপডেট সময় ০৮:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০