ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিপীড়ন বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন: মালালা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের কনিষ্ঠতম শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই জানিয়েছেন, যখনই আমি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশার খবর দেখি, তখন আমি মুষড়ে পড়ি। এছাড়া গত কয়েক বছর ধরে আমি বারবার রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক ও লজ্জাজনক আচরণের নিন্দা জানিয়ে আসছি।

এছাড়া মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করে তাদের নাগরিকত্ব প্রদানের আহ্বান তিনি। পাকিস্তানি এ শিক্ষা আন্দোলন কর্মী রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের ঘটনাকে নিন্দা জানাতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অংসান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম টুইটারে রোহিঙ্গা ইস্যুতে প্রচারিত এক বিবৃতে এ আহ্বান জানান মালালা।

তিনি বলেন, আমি এখনও অপেক্ষা করছি যে নোবেল জয়ী সুচিও নিন্দা জানাবেন। তার এ ভূমিকার জন্য বিশ্ব অপেক্ষা করছে, রোহিঙ্গা মুসলমানরা অপেক্ষা করছে। এছাড়া আজ আমরা এমন সব ছবি দেখছি, যাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ছোট ছোট শিশুদের হত্যা করতে দেখা যাচ্ছে। এসব শিশুরা কারও উপর হামলা করেনি।

এসব রোহিঙ্গা শিশুকে মিয়ানমারের নাগরিকত্ব না দেয়ার বিষয়ে প্রশ্ন রাখেন মালালা। তিনি বলেন, যদি মিয়ানমার তাদের দেশ না হয়, তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা কোথায় বসবাস করছে, তাহলে তাদের দেশ কোনটা? রোহিঙ্গাদের সেই মিয়ানমারের নাগরিকত্ব দেয়া উচিত, যে দেশে তাদের জন্ম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিপীড়ন বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন: মালালা

আপডেট সময় ০১:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭