ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মিরপুরে জঙ্গি স্থানের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, মিরপুরের দারুসসালাম থানায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ৬ তলা বাড়ির সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি এসব কথা জানান।

তিনি জানান, সেক্ষেত্রে যেকোনো সময় মূল অভিযান শুরু হবে। প্রায় ৭০ থেকে ৮০ জনকে বের করে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। মধ্যরাতে বাড়িটিতে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া সোমবার দিবাগত রাত থেকেই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে আটক দুই জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্য রাতে ঢাকায় এই অভিযান শুরু হয়। ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভেতরে থাকা জঙ্গির নাম আবদুল্লাহ। যাদের সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও আছে।

আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। সে জানিয়েছে, সে ভাবছে। ভবনের ভেতরে আবদুল্লাহর সঙ্গে তার পরিবারের আরও সদস্য রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

মিরপুরে জঙ্গি স্থানের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে

আপডেট সময় ০১:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭