ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে দুই সহোদর আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটির দাবি, আটক দুই ভাই জঙ্গি দলের সদস্য।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুজনকে আটক করা হলেও আজ মঙ্গলবার সকালে তাঁদের র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক দুই ব্যক্তি হলেন ওই বাড়িটির মালিক আবুল হোসেন চিশতিয়ার দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। র‍্যাবের অভিযানে ওই বাড়ি থেকে বিপুল বিস্ফোরক, বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলেন র‌্যাব-১২-এর সদস্যরা। আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২-এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গতকাল বিকেলে কালিহাতী উপজেলার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে একদল জঙ্গি অবস্থান করেছে বলে খবর আসে তাঁদের কাছে। এর ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২-এর একটি দল বাসাটি গত সন্ধ্যা থেকে ঘিরে রাখে। পরে তাঁরা নিশ্চিত হন যে বাসায় বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে রাত ৩টার দিকে মাছুম ও খোকনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। এলেঙ্গার ওই বাড়িতে অভিযান চলছে জানিয়ে এই কর্মকর্তা আরো বলেন, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে দুই সহোদর আটক

আপডেট সময় ১২:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭