ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

২০ বিজ্ঞাপনে রিয়াজ ও অপু বিশ্বাস

অাকাশ বিনোদন ডেস্ক:

বহু বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তাঁরা দুজন। কিন্তু এত দিনে মাত্র দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও অপু বিশ্বাস—শুভ বিবাহ ও বাজাও বিয়ের বাজনা।তাও তো পাঁচ বছর হয়ে গেল।

এবার দীর্ঘ সময় পর আবার এক ফ্রেমে বন্দী হলেন রিয়াজ ও অপু। চলচ্চিত্রে নয়, ছোট পর্দার জন্য বিজ্ঞাপনে মডেল হলেন তাঁরা। নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শুভাশীষ ভৌমিক জানান, দুই বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন রিয়াজ ও অপু।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে প্রথম ধাপের শুটিং হয়েছে। যৌথভাবে চারটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন এস এম সালাউদ্দিন ও কে এস ফাহিম।

রিয়াজ বলেন, ‘নিঃসন্দেহে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় একসঙ্গে বেশি কাজ করার সুযোগ হয়নি। এবার অন্য মাধ্যমে কাজের সুযোগ হলো। বেশ অনেক দিন পর আবার আমরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম।’

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে মাত্র দুটি ছবিতে কাজ করেছি। কাজের সময় অনেক সহযোগিতা করেন। এবার নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হচ্ছে। কাজ করতেও ভালো লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

২০ বিজ্ঞাপনে রিয়াজ ও অপু বিশ্বাস

আপডেট সময় ১২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭