ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা গেলেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের সাবেক অধ্যাপক রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রায় দেড় মাস আগে করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন।

তাকসিম এ খান বলেন, কোভিড-১৯ শনাক্ত হ‌ওয়ার পর গত ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। অবস্থা কিছুটা ভালো হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে নেয়া হয়। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল। কিন্তু ৩ সেপ্টেম্বর তার অবস্থা আবার খারাপ হয়। এরপর আবারও তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিন-চার দিন ধরেই তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। চিকিৎসকরা জানিয়েছেন কোভিডের কারণে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারায়।

অধ্যাপক এম এ রশিদ ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে সরকার তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় মারা গেলেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান

আপডেট সময় ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০