ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ চাইলো জামাই!

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে জামাই চাইলো ৫ লাখ টাকা। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জামাইসহ ৩ জনকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম দীঘিরপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের পুত্র আবু সাঈদ (৩০), একই উপজেলার চকজগৎপুর এলাকার মৃত কমের উদ্দিনের পুত্র জিয়াউর রহমান (৩৮) ও জাঙ্গালপাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র মো. হৃদয় প্রাং (২২)।

বগুড়া সদর থানা সুত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে বগুড়া সদরের ২য় বাইপাস এলাকায় বায়তুল রহিম মসজিদের মুয়াজ্জিন মো. গোফফার শাহকে তার মেয়ের জামাই গ্রেফতারকৃত আসামি আবু সাঈদ ও সঙ্গীয়রা অপহরণ করে। অপহরণ করে গোফফার শাহকে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকার নির্জন স্থানে একটি ভাঙা ঘরের মধ্যে বেঁধে রাখে। এবং তার পরিবারের লোকজনকে আসামী জিয়াউর রহমান ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না হলে মেরে ফেলার হুমকি দেয়।

বগুড়া সদর থানার এসআই মনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর থেকে আব্দুল গোফফারকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইলের সূত্র ধরে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে মঙ্গলবার মধ্যরাতে আব্দুল গোফফার শাহকে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সসময় অপহৃতের জামাই আবু সাঈদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম জানান, বগুড়ার সদর থানার পুলিশ সদস্যরা অপহৃত মসজিদের মোয়াজ্জেম আব্দুল গোফফারকে উদ্ধার করেছে। এ ঘটনায় অপহৃতের মেয়ে জামাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ চাইলো জামাই!

আপডেট সময় ০৬:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০