ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন কখনই যুদ্ধ বা সংঘাতকে উসকানি দেয় না, দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘চীন কখনই কোনও যুদ্ধ বা সংঘাতকে উসকানি দেয়নি। কখনও অন্য কোনও দেশের এক ইঞ্চি অঞ্চলও দখল করেনি চীন।’’

আজ মঙ্গলবার তিনি এই দাবি করেন। লাদাখের গালওয়ানে অনুপ্রবেশের পর ৩০ অগাস্ট রাতে ফের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত থেকে চীনা সেনা ঢুকে পড়ে ভারতীয় ভূখণ্ডের দিকে। চীনা সেনার গতিবিধি দেখেই তৎপর হয় ভারতীয় সেনাবাহিনীও। সেখানেই চীন সেনাবাহিনীকে আটকে দেয় ভারতীয় সেনা। এমনটাই দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে।

উচিত জবাব দিয়ে ফিরিয়ে দেয়া হয় চীনা সেনাকে। যদিও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ৩০ অগাস্ট ভারতীয় ভূখণ্ডে তাদের সেনার অনুপ্রবেশের অভিযোগ মানতে চায়নি। চীনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়, ‘‘চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি।’’ এরপরেই কার্যত যুদ্ধের হুমকি দেয় চীন।

মঙ্গলবারও পুরনো অবস্থানেই অনড় রইল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘‘চীন কখনই কোনও যুদ্ধ বা সংঘাতকে উসকানি দেয়নি। চীন কখনও অন্য দেশের এক ইঞ্চি অঞ্চলও দখল করেনি। চীন সীমান্ত পেরিয়ে যায়নি আমাদের সেনা। সম্ভবত কিছু যোগাযোগের সমস্যা রয়েছে।’’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীন কখনই যুদ্ধ বা সংঘাতকে উসকানি দেয় না, দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৬:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০