ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে করোনার ভেজাল ওষুধ তৈরি, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন কারখানায় করোনা ভাইরাসের ভেজাল ওষুধ তৈরির অপরাধে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এর আগে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩১ আগস্ট দুপুরে সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় পরিচালিত অভিযানে অনুমোদনহীন কারখানায় করোনার ভেজাল ও মানহীন ওষুধ তৈরির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— নিজাম উদ্দিন (৩৯), খাদেম হোসেন (৩০) ও আমিনুল ইসলাম (১৮)। এসময় কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নীহারিকা মান্না’ পাউডার নামে ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের পর র‍্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাড়ি ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজ্যুমার প্রোডাক্টস লি.’ নামে একটি কারখানা চালিয়ে আসছিলেন। ওই কারখানায় ‘নীহারিকা’ ব্র্যান্ড নাম দিয়ে করোনা ভাইরাসের ভেজাল ও মানহীন ওষুধ ‘নীহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে বাজারজাত করতেন তারা। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অসাধু উপায় অবলম্বন করে তারা অনুমোদনহীন রাসায়নিক পদার্থ দিয়ে অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভেজাল এসব ওষুধ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরূপ। এসব ভেজাল ওষুধ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন তারা।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারায়ণগঞ্জে করোনার ভেজাল ওষুধ তৈরি, আটক ৩

আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০