ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত, রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গুলিবিদ্ধ ১০ চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

মির্জা ফখরুলসহ ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ বহাল

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির অন্য নেতারা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকু।
আদালত একইসঙ্গে, মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Tag :
আপলোডকারীর তথ্য

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মির্জা ফখরুলসহ ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ বহাল

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০