ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্ট খেলতে প্রস্তুত সাদমান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা তবে সাদমান ইসলাম অনিক মাঠের বাইরে আরও আগে থেকে। ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি।

এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপাচার করিয়ে ফিরে এলেও করোনার কারণে মাঠে ফেরা হয়নি তার। তবে দীর্ঘ বিরতি শেষে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাদমান।

বুধবার (২৬ আগস্ট) মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান সাদমান। ইনজুরি থেকে ফিরে রিহ্যাব শেষ করে তিনি ব্যাট হাতে নেমে পড়েছেন অনুশীলনে। শ্রীলঙ্কা সফর দিয়ে ফের টেস্ট দলে ফিরতে প্রস্তুত হচ্ছেন তিনি।

সাদমান বলেন, ‘রিহ্যাব বা লম্বা বিরতির পরে এখন তো কোনো খেলা হচ্ছে না। সামনে আমাদের একটা সিরিজ আছে বা দেশের কোনো ঘরোয়া খেলা শুরু হবে। আমি আগে যেভাবে অনুশীলন করতে পারতাম এখনও সেভাবে অনুশীলন করতে পারছি। ব্যাটিং আগে যেভাবে করতে পারতাম, এখনও সেভাবে করতে পারছি। আশা করছি সামনে খেলা শুরু হলে বেশ ভালোভাবেই শুরু করতে পারবো। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

টেস্ট খেলতে প্রস্তুত সাদমান

আপডেট সময় ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০