ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরে বাসচাপায় প্রাণ গেল ভ্যান চালকের

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শেরপুরে বাসচাপায় রুবেল সরকার (৪০) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের হুসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের মজিবর সরকারের ছেলে। এ ঘটনায় ভ্যানের আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন-শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মো. জীবন মিয়া (২৯), তার স্ত্রী মিষ্টি খাতুন (২৬), একই এলকার জিতু (১৪) ও কামাল হোসেন (২৯)। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, শেরপুর থেকে ধুনটের গোসাইবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের চালক হুসনাবাদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি যাত্রীবোঝাই একটি ভ্যানের ওপর উঠে যায়। এতে ভ্যান চালকসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরেই ভ্যান চালক রুবেল মারা যান।

বগুড়ার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেরপুরে বাসচাপায় প্রাণ গেল ভ্যান চালকের

আপডেট সময় ০৬:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০