ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক গুলিবিদ্ধ

কাশ বিনোদন ডেস্ক : 

একাধারে দেশের প্রথম নারী সিনেমা পরিচালক। আবার তারকা অভিনেত্রী। তিনিই আবার পুলিশকর্মী। সব মিলে বর্ণময় জীবন সাবা সাহারের। তাকে প্রকাশ্যে গুলি করা হলো। রক্তাক্ত সাবা চিকিৎসাধীন। তার অবস্থা সংকটজনক। আফগান সংবাদ মাধ্যম ও বিবিসি এই জানিয়েছে।

অন্যদিকে, বালখ প্রদেশে ফের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়ি বোমা বিস্ফোরণে মৃত কয়েকজন। বালখে এর আগে বারবার হামলা চালিয়েছে আফগান তালিবান সংগঠন।

তবে রাজধানী কাবুলে কারাবা গুলি করল প্রথম আফগানি নারী চলচ্চিত্র পরিচালক সাবা সাহার কে, সে বিষয়ে কিছু জানা যাননি। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কাবুলে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জখম হন সাবা সাহার।
বছর ৪৪ এর সাবা আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। তিনি সম্প্রতি সিনেমা প্রযোজনা ও পরিচালনায় নেমেছিলেন। নারী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখতেন। পাশাপাশি পুলিশ বিভাগে কাজ করছিলেন।

কাবুল পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গুলিতে সাবা সাহার, তার দেহরক্ষী ও গাড়ির চালক জখম হয়েছেন। সাবা আহত হওয়ার পরেই কাবুল পুলিশ তদন্তে নেমেছে। তবে বিশেষ কিছু জানানো হয়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে মানবাধিকার কর্মীদের ওপর তালিবান হামলার মাত্রা বেড়েছে। সাবা সাহার অত্যন্ত সাহসী নারী পুলিশকর্মী। তিনি চাকরির পাশাপাশি নারী মুক্তি নিয়ে প্রকাশ্যে সরব বক্তব্য রাখছিলেন।

এই কারণে তিনি গোঁড়াপন্থীদের টার্গেট হয়েছেন বলেই সন্দেহ। তবে এই হামলায় জঙ্গি সংগঠন জড়িত কিনা সেটা স্পষ্ট নয়। সাবা সারা গুলিবিদ্ধ এই সংবাদে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০