ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:  

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়মের কারণে রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, হাসপাতালটির মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করে আসছিল। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ।

সারওয়ার বলেন, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এই দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছেন। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া বলেন, হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০