ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাদে বাগান করলে ১০ শতাংশ কর রেয়াত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ভবনগুলোতে ছাদ বাগান করলে হোল্ডিং কর থেকে ১০ শতাংশ রেয়াত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। একই সঙ্গে একটি নীতিমালার আলোকে ছাদ বাগান করা ভবনগুলোতে সনদ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মিরপুরে ডিএনসিসির ওয়ার্ডগুলোতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন মেয়র আতিকুল ইসলাম।
‘সবুজে সাজুক ঢাকা’ স্লোগান সামনে রেখে দুই ধাপে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে প্রায় এক লাখ গাছ লাগানো হবে। প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডে এক হাজারটি করে মোট ৫৪ হাজার এবং বাকি গাছগুলো দ্বিতীয় ধাপে লাগানো হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাসাবাড়ির ছাদ ও বারান্দায় বাগান করা উৎসাহিত করে কর রেয়াতে ঘোষণা দেন আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র বলেন, যারা ছাদ বাগান করবে আমরা তাদের ১০ শতাংশ পর্যন্ত কর (হোল্ডিং ট্যাক্স) রেয়াত করবো। একটি নীতিমালা করা হবে। তার আলোকে ছাদ বাগান করা মালিকদের সার্টিফিকেট দেওয়া হবে। আর নগরীতে যেসব গাছ লাগানো হবে তার দায়িত্ব নগরবাসীদের নিতে হবে। যে ভবনের সামনে গাছ লাগানো হবে সেই গাছ যেন বেড়ে উঠতে পারে, কেউ যেন উপরে না ফেলে সেই দায়িত্ব ওই ভবন মালিককে নিতে হবে।

ঢাকায় সবুজায়নের গুরুত্ব তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, ঢাকার পরিবেশ আমাদেরই বাঁচাতে হবে। ঢাকাকে সুন্দর করে সাজাতে হবে। নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। আর এর জন্য গাছের বিকল্প নেই। ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে ৪৯ হাজার লোক বসবাস করেন। এই লোকগুলোকে বাঁচার জন্য একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল, নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন, ডিএনসিসির পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনীসহ অন্যরা। অনুষ্ঠান শেষে কাউন্সিলরদের মাঝে নিজ নিজ ওয়ার্ডের জন্য চারা গাছ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছাদে বাগান করলে ১০ শতাংশ কর রেয়াত

আপডেট সময় ০৪:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০