ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশেষ বিমানে ঢাকায় নেয়া হলো এমপি মনসুরকে

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি করোনা আক্রান্ত ডা. মনসুর রহমানকে বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়েছে। এর পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে এমপিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

এর পর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পর দিন রোববার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শফিক তরফদার আরও জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোনো সদস্যও করোনায় আক্রান্ত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ বিমানে ঢাকায় নেয়া হলো এমপি মনসুরকে

আপডেট সময় ০৩:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০