ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাবনূরের গান

অাকাশ বিনোদন ডেস্ক:

ছবিতেও অভিনয় করবেন, আবার এই ছবির একটি গানে কণ্ঠ দিলেন চিত্রনায়িকা শাবনূর। মুস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য গান গেয়েছেন তিনি। ঈদের আগের দিন গত শুক্রবার দুপুরে মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে। এটি ছবির টাইটেল গান। রোমান্টিক ও স্যাড ভার্সনে করা হয়েছে গানটি। স্যাড ভার্সনে কণ্ঠ দিয়েছেন শাবনূর আর রোমান্টিক ভার্সনে কণ্ঠ দিয়েছেন কোনাল ও বেলাল খান। সুদীপ কুমার দীপের লেখা আর সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম।

এবারই প্রথম গান গেয়েছেন শাবনূর। হঠাৎ গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে চলচ্চিত্রের এই তারকা বলেন, ‘ছবির পরিচালকের অনুরোধেই গানটিতে কণ্ঠ দিয়েছি। মানিক যখন গানটি গাইতে প্রস্তাব দেন, তখন দ্বিধায় ছিলাম,পারবে তো! পরে গেয়ে ফেললাম। মজা পেয়েছি।’
ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘শাবনূর গুনগুন করে গান করেন। ভালোই গান। গানটি গাওয়ার সময় অনেকটাই পেশাদার শিল্পীর কণ্ঠের মতো মনে হয়েছে। তা ছাড়া এটি আমার জন্য একটু চমক দেওয়া হলো।’
এদিকে মানিক জানিয়েছেন, ছবির কাজ প্রায় অর্ধেক শেষ। বাকি অংশে নতুন চরিত্র হিসেবে সংগীত কলেজের একজন শিক্ষিকার চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন শাবনূর।
শাবনূরের শুটিং কবে থেকে শুরু হবে? পরিচালক বলেন, ‘ঈদের পর থেকে শিডিউল নেওয়া আছে। একটু মুটিয়ে গিয়েছিলেন শাবনূর। তবে নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছেন তিনি। তাড়াতাড়ি শুরু হবে শুটিং।’
‘এত প্রেম এত মায়া’ ছবিতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক, পিয়া বিপাশা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাবনূরের গান

আপডেট সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭